সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রানীশংকৈলে পুলিশের হাতে ২ জেএমবি সদস্য অস্ত্রসহ গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ২.২২ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুলিশ অভিযান চালিয়ে ২টি পিস্তল,১টি দেশীয় একনলা বন্দুক,৩টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ এমদাদুল হক (৩১)ও শহিদুল ইসলাম(২৫)নামের দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে বেলায় সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে।সে বিষয়ে গত বুধবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজন আপন সহদর ও ওই এলাকার আজাহার আলীর ছেলে।

উক্ত বিষয়ে,সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,পুলিশ হেডকোয়ার্টার্স ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ এর নেতৃত্বে বুধবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামের জেএমবির সামরিক বিবাগের পুরাতন সদস্য এমদাদুল ও শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই উপজেলার পদমপুর (উমরাডাঙ্গী) গ্রামের সাদ্দাম(২৮)এর বসতবাড়ী থেকে ২টি পিস্তল,১টি দেশীয় একনলা বন্দুক,৩টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এসময় আসামী সাদ্দাম হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরো জানান,গ্রেফতারকৃতরা জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য।তাদের জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ ছিল এবং যেখান থেকে তাদের গ্রেফতার করা হয় সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্যরা একত্রিত হতো এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হতো।।পরে তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করতো।

এসব অপরাধীদের কাছ থেকে আর ও তথ্য পেতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাণীসংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে ও আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সেসময় ঠাকুরগাঁও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com