সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের উত্তরপ্রদেশে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ১২.৩৩ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

ভারতের হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল উত্তরপ্রদেশের উন্নাওয়ে। কযেক মাস আগে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল দুই ব্যক্তি। ধর্ষিতা তাদের নামে অভিযোগ করায় তারা ধরা পড়লেও জামিনে ছাড়া পায়। আজ সকালে ঐ নাবালিকা আদালতে শুনানির জন্য যাওয়ার পথে ঐ দুই অভিযুক্ত আরো তিন জনকে নিয়ে নাবালিকাকে ধরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মেয়েটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। ঐ অবস্থাতেও সে পুলিশের কাছে আবার দুই দুষ্কৃতীর নাম বলে। পুলিশ তৎপরতার সঙ্গে তাদের গ্রেফতার করেছে, তাদের সঙ্গী তিন জনের খোঁজ চলছে।

মেয়েটিকে দ্রুত লখনৌতে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে এখন মৃত্যুর সঙ্গে তার লড়াই চলছে।

এর আগে উন্নাওয়ের বিজেপি বিধায়ক কূলদীপ সঙ্গর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেল খাটছে। তবে সেই মেয়েটিরও বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে মারধর করে এবং পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। ধর্ষিতা ও তার আইনজীবী রহস্যজনক গাড়ির ধাক্কায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com