সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ডাবিং শেষ মুক্তির অপেক্ষায় পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২৫ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়িকা পরীমনি। চলচ্চিত্র ক্যারিয়ারের নানা সময় নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। করোনার পর নতুন বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন খবর হলো তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’এর ডাবিং শেষ হল এবার মুক্তির অপেক্ষা।

ছবিটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। ছবিটি নিয়ে নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, সম্প্রতি আমরা ছবিটির ডাবিংয়ের কাজ শেষ করেছি। আগামী সপ্তাহে ছবিটি তথ্য মন্ত্রনালয়ে জমা দিবো।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরি ছবিটি মুক্তি পাবে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম-পরীমনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’।

পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com