শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন বিপাশা হায়াত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.৫১ পিএম
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অভিনেত্রী-নির্মাতা বিপাশা হায়াত দীর্ঘদিন ধরে শিশুদের জন্য কাজ করছেন। এবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন এই তারকা।

১ ডিসেম্বর, ২০১৯ “সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি” অফিসে চুক্তি স্বাক্ষর হয়। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিলেন বিপাশা হায়াত।

সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিখ্যাত অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে শিশুর অধিকার নিশ্চিত, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বিষয়ে সচেতনতার জন্য কাজ করবেন।’

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আগে বিপাশা হায়াত নগরীর মুগদায় সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স অ্যাগেইনেস্ট চিলড্রেন’ প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

সে সময় অভিনেত্রী বিপাশা হায়াত জানান, নিয়মিতই শিশুদের জন্য কাজ করে যেতে চান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com