সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃক্ষের ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.২৬ পিএম
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে রাজধানীতে চালু হলো নিরাপদ খাদ্য কর্তৃক্ষের ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার । USAID এবং FAO এর সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি ভ্যান আজ হস্তান্তর করা হয়েছে।

মোবাইল ল্যাবে তাতক্ষণিক পরীক্ষা করা যাবে কীটনাশক, হেভি মেটাল সহ অনেক প্যারামিটার। এর মাধ্যমে জোরদার হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট সহ বাজার অভিযান।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর’১৯) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, সব স্তরের মানুষকে সচেতন করার জন্য এটি একটি দুর্দান্ত পদক্ষেপ ও বাংলাদেশের জন্য এটি একটি মাইলস্টোন। যা একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় এই ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার তৈরি করা হবে। এই পরীক্ষাগারের মাধ্যমে নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় বাংলাদেশ একধাপ এগিয়ে যাবে।

 

তিনি বলেন, পরীক্ষাগার দূষণের ও ভেজালের বিভিন্ন উৎস সম্পর্কিত ভিডিও প্রদর্শন করবে এবং কীভাবে আমরা আমাদের খাদ্য নিরাপদ রাখতে পারি তাও প্রদর্শন করবে। পর্যায়ক্রমে প্রতি জেলায় এ ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার তৈরি করা হবে জানিয়ে সাধন চন্দ্র বলেন, ‘এ পরীক্ষাগারের মাধ্যমে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার বিষয়টি আরও একধাপ এগিয়ে যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সারোয়ার জাহান।   অনুষ্ঠানে খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, ইউএসএআইডি’র প্রতিনিধি ডক্টর ওসাগিসহ দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, খাদ্য মন্ত্রণালয়, সহযোগী মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com