শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টেস্ট নিয়ে আশায় বুক বাঁধছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১২.৩৮ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে  তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের হতাশা ভুলে এবার টেস্ট নিয়ে আশায় বুক বাঁধছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। টেস্ট সিরিজে লড়াই করার আশা করছেন অতিথি কোচ।

টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড। শেরেবাংলায় যখন ওয়ানডে সিরিজের লড়াই চলছিল, তখন একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন অতিথিদের টেস্ট ক্রিকেটারেরা। এক কথায় বাংলাদেশের চেয়ে ভালো প্রস্তুতি সফরকারীদের। তাই লাল বলের লড়াই নিয়ে স্বপ্ন দেখছেন সিমন্সও।
গতকাল শনিবার একটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে চট্টগ্রামে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।
বন্দরনগরীতে পা রেখে ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, ‘ওয়ানডে দলে থাকা পাঁচজন ছাড়া ১০ জন নিজেদের খেলা নিয়ে কঠোর পরিশ্রম করছে। ওরা কোন পর্যায়ে আছে, সেটা প্রস্তুতি ম্যাচে দেখতে পারব। যে কন্ডিশন, আর যে পরিবেশে আমরা আছি, এখানে ক্রিকেট খেলতে হলে মানসিকভাবে খুব দৃঢ় হতে হবে। আমরা দেখব অমন দৃঢ়তা কার কার আছে, কে বা কারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। নতুন কয়েকজন আছে এখানে, কয়েকজনের অভিষেক হতে পারে। দেখা যাক, কে এই চ্যালেঞ্জ নিতে পারে এবং কারা দুই টেস্টের সিরিজে ভালো করে।

মূল লড়াইয়ের আগে আজ  অনুশীলন করবেন দুই দলের ক্রিকেটারেরা। আগামীকাল সোমবার হবে শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com