বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোটরযানের নতুন সড়ক আইনে মামলা দায়ের শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.৩৩ এএম
  • ৭৮৯ বার পড়া হয়েছে
  • রাজধানীতে নতুন সড়ক আইনে মামলা দায়ের শুরু হয়েছে। মোটরযানের সব কাগজ ঠিক না থাকা, কাগজ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া এবং ড্রাইভিং লাইসেন্স না-থাকা ইত্যাদি নানা কারণে মামলা দিচ্ছেন ট্রাফিক কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সোমবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, যে দিন থেকে আইন কার্যকর হয়েছে, সে দিন থেকেই আইনের প্রয়োগ ঘটিয়েছি আমরা। রোববার (১ ডিসেম্বর) থেকেই আইন ভাঙার অপরাধে জরিমানা আরোপ শুরু করেছি এবং এটি চলমান আছে, থাকবে। সকল যান-চালককে নতুন সড়ক আইন মেনে চলারও পরামর্শ দেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে সোমবার দুপুরে গুলশান ট্রাফিক জোনের মহাখালী এলাকায় নদী রক্ষা কমিশনের এক কর্মকর্তাকে ড্রাইভিং লাইসেন্স না-থাকায় ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com