সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কৌশলে শিশুকে নিয়ে পালানোর সময় অপহরণকারী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ১.৩৮ এএম
  • ৭৯৩ বার পড়া হয়েছে

মায়ের নিকট থেকে কৌশলে শিশুকে নিয়ে পালানোর সময় এক অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। গ্রেফতারকৃত ওই অপহরণকারীর নাম দেলোয়ার(২৮)।

ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের কোতয়ালী ট্রাফিক জোনের টিআই মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার (২ ডিসেম্বর, ২০১৯) তিনি গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন।

সন্ধ্যা অনুমান সাড়ে সাতটায় তিনি এক মহিলার চিৎকার শুনতে পান। যিনি আশ-পাশ এলাকায় শিশুটিকে খুঁজছিলেন। ইতোমধ্যে তিনি দেখতে পান একটি শিশু সহ একজন ব্যক্তি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছে। তখন ঘটনা তার আর বুঝতে বাকি ছিলনা। তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় দেলোয়ারকে গ্রেফতার করেন।

পরবর্তী সময়ে তিনি জানতে পারেন আকাশ(৭) নামের ওই শিশুটি তার মায়ের সাথে বংশাল মোড়ে বাজার করতে আসছিলো। আকাশ ঠিকমতো কথা বলতে পারেনা। অপহরণকারী দেলোয়ার কৌশলে সেখান থেকে তাকে নিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলো।

পরবর্তী সময়ে তিনি আকাশকে তার মায়ের নিকট বুঝিয়ে দেন এবং গ্রেফতারকৃত দেলোয়ারকে বংশাল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com