বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি না করার জন্য কমিশনের কর্মকর্তাদের আহবান: দুদক চেয়ারম্যান

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৭.৪১ পিএম
  • ৭৩৮ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি না করার জন্য কমিশনের কর্মকর্তাদের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনাদের অঙ্গীকার হবে, নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে দুর্নীতি করতেও দিবেন না।
দুদক চেয়ারম্যান আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট এন্ড প্রাকটিসেস ফর এসিসি অফিসিয়াল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে ইকবাল মাহমুদ বলেন, ‘প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আজকের ফলাফল দেখে আমার মনে হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করলেন। তাই যে কোন অভিযোগের তদন্তে এ প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।
তিনি বলেন, দেশের ক্রয় দুর্নীতিই সবচেয়ে আলোচিত বিষয়। প্রায়শই পত্র-পত্রিকায় ক্রয় দুর্নীতির খবর পাওয়া যায়। যা দেশের মানুষের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে। তাই এ প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞান অবশ্যই ক্রয় দুর্নীতির অনুসন্ধান বা তদন্তে প্রয়োগ করতে হবে। আর যদি এটার প্রয়োগ না ঘটে তাহলে জনগণের অর্থে পরচিালিত এসব প্রশিক্ষণ ভিত্তিহীন হয়ে যায়।
ইকবাল মাহমুদ বলেন, ‘আমি আগেও বলেছি-আজও বলছি ক্রয় সংক্রান্ত অনুসন্ধান বা তদন্তে আপনাদের না বুঝার কারণে যেন একটি লোকও হয়রানির শিকার না হন।
তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে কেবল সরকারি অর্থ আত্মসাতের লক্ষ্যেই অনেক ক্রয় প্রস্তাবে উচ্চ দর প্রাক্কলন করেন বলে শোনা যায়। এগুলো বন্ধ করতেই হবে। জনগণের অর্থ কোনো ব্যক্তির নয়। কঠোর নজরদারি, নিখুঁত তদন্ত সর্বোপরি প্রসিকিউশনের মাধ্যমে এসব দুর্নীতি নিয়ন্ত্রণ করা হবে।
দুদক চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দুর্নীতি প্রমাণে প্রয়োজন মানসম্মত তদন্ত, নির্ভুল অভিযোগপত্র এবং সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন।
তিনি দুদকের মামলায় শতভাগ সাজা নিশ্চিত করার লক্ষ্যেই সকলকে কাজ করারও আহবান জানান।
অন্যান্যের মধ্যে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক মো. আলী নূর, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা, মো. মঞ্জুর মোরেশেদ, সহকারী পরচিালক জাহিদ কালাম ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন। আলোচনা শেষে প্রশক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com