বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০.৩০ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে

 আসাদুজ্জামান মাসুদঃ নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৩ই ডিসেম্বর জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয় কাউন্সিলর কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও মরহুম সেলিম আল মাহমুদ স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট। উভয় টুর্নামেন্টেই দলগতভাবে অংশগ্রহণ করে স্থানীয় এবং বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড় গন। কাউন্সিলর কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ছোটদের প্রতিযোগিতার ফাইনালে মাশরাফি ও তৌসিফ জুটি কে পরাজিত করে নাফিস ও সানি জুটি শিরোপা জিতে এবং বড়দের প্রতিযোগিতায় যুবরাজ ও ফারদিন জুটিকে ২/১ গেমে পরাজিত করে রিজভী ও লাম জুটি চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে মরহুম সেলিম আল মাহমুদ স্মৃতি ক্যারাম টুর্নামেন্টে রিপন ও রানা জুটির সাথে মোশারফ ও রাজু জুটির শিরোপা-লড়াই হয়। শিরোপা লড়াইয়ে মোশারফ ও রাজু জুটিকে ২/১ গেমে পরাজিত করে রিপন ও রানা জুটি চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্ট শুরু থেকেই ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন সহ রিপন,মানা,বাদল,উজ্জ্বল,ওবায়েদ,মোশারফ,রাজু,মিঠু ও অন্যান্যদের অক্লান্ত পরিশ্রমে এবং এডুকো ইন্টারন্যাশনাল স্কুল এর সৌজন্যে সফলভাবে পুরস্কার বিতরণের মাধ্যমে গতকাল সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সারোয়ার হাসান আলো।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজী শামসুজ্জোহা (৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর), আরিফ হোসেন ছোটন (৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর), মিজানুর রহমান ইমন (৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর), হাজী মোঃ মাসুদ (৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর), ওবায়দুল হক পাটোয়ারী-(চেয়ারম্যান এডুকো ইন্টারন্যাশনাল স্কুল), নজরুল ইসলাম পাটোয়ারী-(ভাইস প্রিন্সিপাল এডুকো ইন্টারন্যাশনাল স্কুল) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com