বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সড়ক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত : আহত ৩

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ৬.৩৩ পিএম
  • ৭৪০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম আল হাসান পারভেজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়। শুক্রবার সন্ধ্যার পরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম লক্ষ্মীপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার জকসিন বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আহতরা হলেন নাইমের বন্ধু আসিফ, অটোরিকশা যাত্রী রাসেল ও সাগর। এরমধ্যে আসিফের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, নাইম তার বন্ধু আসিফকে নিয়ে মোটরসাইকেলযোগে কমলনগরের মতিরহাট মেঘনা তীরে ঘুরতে যাচ্ছিলেন। এসময় নাইমের মাথায় হেলমেট ছিল না। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম, আসিফ ও অটোরিকশার দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নাইম নামে একজন নিহত হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অবস্থায় আসিফ নামে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com