মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই ৬৩তম কার্যক্রম শুরু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৯.৫৫ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

 মো:মনসুর আলী, রুহিয়া,ঠাকুরগাঁও : পঞ্চগড় সুগারমিল, সেতাবগঞ্জ সুগারমিল ও ঠাকুরগাঁও সুগারমিল-এ তিন মিলের মোট এক লক্ষ ৫৩ হাজার মে.টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ৬৩তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মিলের মাড়াই কার্যক্রম চলবে ১১০ দিন। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)। ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা), সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ। এসময় ঠাকুরগাঁও সুগারমিলের কর্মকর্তা-কর্মচারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাড়াই মওসুমের উদ্বোধনের আগে মিলের উন্নয়নসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com