শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

২০২০ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানদোস্কি

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১.০০ পিএম
  • ৬০১ বার পড়া হয়েছে

২০২০ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছেন রবার্ট লেভানদোস্কি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালেদোকে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন বায়ার্ন মিউনিখের ৩২ বছর বয়সী স্ট্রাইকার লেভানদোস্কি। ওই মৌসুমে তার দল বায়ার্ন মিউনিখ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ , বুন্দেসলিগা ও জার্মান কাপ।

লেভানদোস্কি বলেন, এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমার, আমার ক্লাব এবং সহকর্মীদের জন্য একটি দুর্দান্ত দিন।

এদিকে বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com