বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিদ্যুৎ ও রেল যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৭.৪৫ পিএম
  • ৮১৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য  ভিত্তিক আইএম পাওয়ার এবং টেন ব্রুক কোম্পানি লিমিটেড বাংলাদেশের বিদ্যুৎ ও রেল যোগাযোগের খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএম পাওয়ার চেয়ারম্যান গর্ডন জে ডিকি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এলেনা বারানোভা এবং টেন ব্রুক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পল ই টোয়িডেলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রতিনিধি দলটি বাংলাদেশের ‘অব্যাহত উন্নয়নের প্রশংসা এবং এখানকার বিদ্যুৎ সঞ্চালন, রেল যোগাযোগ ও এলএনজি খাতে বিদ্যুৎ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নীতি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে উন্নয়নের জন্য পরিবেশ-বান্ধব বিদ্যুতের আরও চাহিদা সৃষ্টি হবে। পদ্মা সেতুর উদ্বোধনের পর, পায়রা বন্দর থেকে ঢাকা হয়ে কক্সবাজারে পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com