বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা নেয়া হবে:ওবায়দুল কাদের

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৭.১২ পিএম
  • ৭৯০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিএনপির আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
ওবায়দুল কাদের আজ রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপির কাছে আইনের শাসন, বিচার ব্যবস্থা, আদালত নিরাপদ নয়। তারা আদালত, আইনের শাসন ও বিচার মানে না।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর চাপ সৃষ্টি করতে তারা আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে এবং ইটপাটকেল ছুড়েছে। এই অবস্থায় বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে পরিণতি কী হবে সেটা সহজেই বুঝতে পারা যায়।
নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, চক্রান্ত এখনো চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে। আপনাদের সর্তক থাকতে হবে।
মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে ও নেতৃত্বের দাপট দেখিয়ে চাঁদাবাজি চলবে না। অফিসে অফিসে গিয়ে চাঁদাবাজি করবেন, এ রকম নেতা আমরা চাই না।
ওবায়দুল কাদের বলেন, যাদেরকে নেতৃত্বের দায়িত্ব দেয়া হবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং তা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে তাদের বাদ দেয়া হবে।
মৎস্যজীবী লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে এ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং ত্রান ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
পরে মৎস্যজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের সভাপতি হিসাবে মো. সাইফুর রহমান, কার্যকরী সভাপতি হিসাবে সাইদুল আলম মানিক এবং সাধারণ সম্পাদক হিসাবে শেখ আজগর লস্করের নাম ঘোষনা করেন তিনি।
এছাড়াও সম্মেলনে মৎস্যজীবী লীগ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাশার, আব্দুল গফুর, মোহাম্মদ আলম, বাবুল মিয়া, মীর আসাদুজ্জামান, শাহে আলম মিয়া ও নাসরিন সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, টিপু সুলতান ও রফিকুল ইসলাম রফিক।
বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com