শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

কাতার কাছে বাংলাদেশ ৫-০ গোলে বিধ্বস্ত

  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৯.০৫ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

কাতারে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘ই’গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতার।

শুক্রবার দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের চেয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকাসহ সকল পরিসংখ্যানেই এগিয়ে থাকা কাতারের বিপক্ষে কোনো ধরনের প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা।

বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে রক্ষণাত্মক কৌশলে দল সাজালেও কোনো পরিকল্পনাই কাজে আসেনি শক্তিশালী কাতারের সামনে।

ম্যাচের নবম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন কাতার দলের খেলোয়াড় আবদুল আজিজ হাতেম। শুরুতেই ধাক্কা খেয়ে আত্মবিশ্বাস অনেকটাই হারিয়ে বসে লাল-সবুজ দলের রক্ষণভাগ। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে কাতার।

খেলার ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাতারের আকরাম আফিফ। ৭২ মিনিটে নিজেদের ডি-বক্সে কাতার খেলোয়াড়কে ফাউল করে বাংলাদেশ। পেনাল্টি পেয়ে ওই সুযোগে স্কোরলাইন ৩-০ করেন আলি। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলমোয়েজ। ম্যাচের শেষভাগে দ্বিতীয় গোল করে কাতারের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন আকরাম আফিফ।

এই জয়ের মধ্য দিয়ে ১৬ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করলো কাতার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com