মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু এদেশের মানুষের চেতনায় : তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৭.৪৩ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “যে সমস্ত উগ্রসাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য অপসারণের নামে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের প্রতিহত করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সারথি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু এদেশের মানুষের চেতনায় এবং প্রেরণায় দেদীপ্যমান দ্বীপশিখা হয় থাকবেন।
প্রতিমন্ত্রী আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানান।
ডা. মো. মুরাদ বলেন, ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নেয় ,সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।
সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বক্তৃতা করেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, এড. বলরাম পোদ্দার প্রমুখ।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com