সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

স্ত্রী হত্যা: লক্ষ্মীপুরে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৭.০৮ পিএম
  • ৭৯০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী বিবি সাজুকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজউদ্দৌলা কুতুবী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (এপিপি) আবুল বাসার বলেন, সব প্রমাণ ও সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আক্তারকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আক্তার কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের বেচু ব্যাপারীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আক্তার যৌতুকের দাবিতে বিবি সাজুকে মারধর করে। একপর্যায়ে শ্বাসরোধ করে সাজুকে হত্যা করা হয়।
এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি সাজুর বাবা শাহে আলম বাদী হয়ে আক্তারের বিরুদ্ধে কমলনগর থানায় হত্যা মামলা করেন। আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com