মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাণীনগরে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৮.৫৭ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভাবে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর খাদ্য গোডাউনে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য গোডাউন কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য গোডাউন কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন জানান, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ৯১৬ মেট্রিকটন ধান এবং মিলারদের নিকট থেকে ৩৭ টাকা কেজি দরে ১ হাজার ৮৫৬ মেট্রিকটন সিদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১২৫ মেট্রিকটন আতব চাল ক্রয় করা হবে। উদ্বোধনে সরাসরি একজন কৃষকের নিকট থেকে এক মেট্রিকটন ধান ক্রয় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com