সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

 ১০,০০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৬.১৭ পিএম
  • ৭৯৪ বার পড়া হয়েছে

পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরখান থানা এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন ২৬ নভেম্বর, ২০১৯ রাত ৯.৩৫ টায় যাত্রাবাড়ী থানার কাজলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস ইয়াবাসহ মোঃ হোছন ওরফে জুহার (৩৫), আব্দুল্লাহ ওরফে তাহের (২৪) ও মোঃ শাহাদৎ হোসেন ওরফে শাহিন (৩৯) কে গ্রেফতার করে গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম।

তিনি আরোও বলেন, অপর এক অভিযানে রাত ২.৪৫ টায়  উত্তরখান থানার গাজীপাড়া এলাকা হতে দুই হাজার পিস ইয়াবাসহ মোঃ নুরুল ইসলাম ওরফে দিপু (৩৫)  ও মোছাঃ মিনু বেগম (৩৮) কে  গ্রেফতার করে গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com