শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বিএনপি-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১.৪৩ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় হাইকোর্টের সামনে বিএনপি’র বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে পুলিশ বাঁধা দিলে ও ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশ এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

 এর অল্প সময় আগে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে বিএনপি’র একটি অঙ্গ সংগঠন। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা এ ঘটনার জন্য বিএনপি’কে দায়ী করেন এবং শিগগিরই ব্যবস্থা গ্রহণের কথা জানান। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
 এদিকে, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ভবিষ্যতে আর কোন সভা-সমাবেশের জন্য কোন পূর্বানুমতি নেবেন না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের প্রভু বলে মনে করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com