সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শাশুড়িকে হত্যার দায়ে লক্ষ্মীপুরে পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৭.০৩ পিএম
  • ৮০১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ড-প্রাপ্ত আসামিরা হলেন- পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিম। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
২০১৬ সালের ১৪ জুলাই রাতে ঘটনাটি ঘটে। পরদিন ১৫ জুলাই শারমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন মো. খোরশেদ আলম। তিনি সম্পর্কে নিহতের দেবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com