বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৫.৩৭ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

 

করোনা মহামারীর কারনে ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল ঘোষণা করেছে ফিফা। তার পরিবর্তে ২০২২ সালে নারীদের এই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ভারত। মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যুরো অব ফিফা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও কোস্টা রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও বাতিল করা হয়েছে বলে ফিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কোস্টা রিকাকেও ২০২২২ সালের পরবর্তী আসর আয়োজনের স্বত্ব দেয়া হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ২-২১ নভেম্বর ভারতের পাঁচটি ভেন্যুতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে মহামারী আতঙ্কে আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বগুলো স্থগিত রাখা হয়েছে। গত মাসে ইউরোপাও তাদের বাছাইপর্ব বাতিল ঘোষণা করেছে। বাছাইপর্ব না খেলে ইংল্যান্ড, স্পেন ও জার্মানীকে শীর্ষ র‌্যাঙ্কিং দল হিসেবে তারা অনূর্ধ্ব-১৭ বিশ^কাপের মূল পর্বে খেলার জন্য বাছাই করেছে। কনফেডারেশন অব ওশেনিয়াও একই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এই অঞ্চল থেকে তারা নিউজিল্যান্ডকে বাছাই করেছে। শুধুমাত্র পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এশিয়ার অঞ্চলে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে এই অঞ্চল থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জণ করেছে জাপান ও উত্তর কোরিয়া।
আগামী বছর টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com