সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কুমিল্লার হোমনায় স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৪.৩৪ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা উত্তর জেলা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বউকে খুন করে দুই সন্তান নিয়ে পালিয়েছে স্বামী। শনিবার সকাল ১০ টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার চম্পক নগর গ্রামের মরিচ খেত থেকে নাছিমা আক্তার (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।

এ ঘটনার পর ১২ বছরে ছেলে বাওয়ান ও ৮ বছরের এক মেয়ে জাকিয়াকে নিয়ে পালিয়েছে স্বামী জাকির হোসেন। ইটাভরা গ্রামের মোঃ দাদন মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্স আবুল কায়েস আকন্দ। পুলিশ ধারণা করছে, রাতে শ্বাসরোধ করে নাছিমাকে হত্যা করে মরিচ খেতে ফেলে রাখা হয়েছে। স্থানীরা জানান, প্রায় সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হতো আবার মিল মিশ ও হয়ে যেতো। তিন দিন হয় সে বাপের বাড়ি থেকে এসেছে,  সকালে নাছিমা আক্তারের লাশ চম্পক নগর তার শশুর বাড়ির পাশের মরিচ খেতে দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের বাবা মোঃ ওহাব আলী জানান, আমার মেয়েকে তার স্বামী প্রায়ই নির্যাতন করতো। কযেক দফা বিচারও হয়েছে। কয়েক দিন আগে তাকে মারধর করলে সে আমার বাড়িতে চলে আসে। জাকির হোসেন তাকে খুন করার হুমকি দেয়।

পরে আমার মেয়ে বাদী হয়ে হোমনা থানা জিডি করে। ৩ দিন আগে ক্ষমা চেয়ে মেয়েকে বাড়ি নিয়ে যায়। আমার মেয়েকে জাকির খুন করেছে। আমি এর বিচার চাই। হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com