সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রোববার থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করবে মার্কিন দূতাবাস

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৯.০৪ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন খবর জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বলেছে, যারা পড়ালেখা করতে যুক্তরাষ্ট্র যেতে চান তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। আগামী রোববার থেকে সীমিত পরিসরে দূতাবাস শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করবে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন থেকে ভিসা প্রক্রিয়া বন্ধ ছিল। শুক্রবার দূতাবাসের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বলা হয়েছে, করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। এ কারণে ভিসা প্রসেস করতে ৬ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে।
যেসব শিক্ষার্থী আগে ভিসা পেয়েছিলেন এবং একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই দূতাবাস ভিসা নবায়ন করবে। এছাড়া এফ-২ ভিসার অধীনে স্বামী-স্ত্রী ও তাদের একুশ বছরের কম বয়সী সন্তানদের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করবে দূতাবাস।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র দূতাবাস জীবন বা মৃত্যুর মতো অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য ভিসা সেবাদান কার্যক্রম সব সময়ের জন্য চালু রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com