সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে ডাকাতি মামলার দুই আসামী কারাগারে! 

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৮.৪৫ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিসহ ৯ মামলার পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কাল মধ্যরাতে চরমোহনা গ্রাম থেকে ৯ মামলার পলাতক আসামীকে ও একই স্থান থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৯ মামলার আসামী নাছির উদ্দিন (৩৪) উত্তর রায়পুর গ্রামের তবিব উল্লার ছেলে এবং মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
পুলিশ জানান, বিশেষ অভিযান চালিয়ে চর মোহনা গ্রাম থেকে ডাকাতি, অস্ত্র, মাদক মামলাসহ ৯ মামলার আসামী নাছির উদ্দিনকে (৩৪) ইয়াবা ট্যাবলেটসহ এবং মাদক ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দির্ঘদিন ধরে চরমোহনা গ্রামে মাদক ব্যবসা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। তাদের কারনে যুব সমাজ ধ্ববংসের ধারপ্রান্তে গিয়েছিলো। তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ৯ মামলার পলাতক আসামীসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সহযোগিসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com