শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আজ মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ শুরু বাংলাদেশ-নেপাল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১২.০৫ এএম
  • ৫১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও নেপাল জাতীয় ফুটবল দলের মধ্যকার দুই ম্যাচের ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ ২০২০-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায়  আজ ।

এ ম্যাচের মধ্য দিয়ে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছে বাংলাদেশ।

আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

সিরিজের দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

সিরিজের জন্য দুটি ক্যাটাগরিতে টিকেট ছাড়া হবে। ভিআইপি টিকেটের দাম জনপ্রতি ৫০০ টাকা এবং গ্যালারির টিকেট জনপ্রতি ১০০ টাকা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র সাথে দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস, সদ্য নিয়োগপ্রাপ্ত গোলরক্ষক কোচ লেস ক্লিভেলি এবং অন্য বিদেশি কোচিং কর্মীরা নেপালের বিপক্ষে সিরিজের আগে দলকে সাজিয়ে নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com