শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টে সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির কথা ভাবছে : বিসিবি

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ১২.০৭ এএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টে সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে এই টুর্নামেন্ট।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। তিনি আজ সাংবাদিকদের বলেন,‘ সরকারের গাইডলাইন অনুযায়ী স্টেডিয়ামে বসে দর্শকদের খেলা উপভোগের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব। তারা যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী আমরা কাজ করব।
ইতোমধ্যে চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ জন্য ৫টি কর্পোরেট দলও চুড়ান্ত করেছে বোর্ড। করা হয়েছে দলগুলোর নামকরণও। প্লেয়ার্স ড্রাফটের তারিখও ১২ নভেম্বর নির্ধারণ করেছে বোর্ড। এরই মধ্যে টুর্নামেন্টের সম্প্রচারক চুড়ান্ত করা হবে বলে জানান নিজাম উদ্দিন।
তিনি বলেন,‘ এই টুর্নামেন্টের জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। আমরা দলগুলোর পৃষ্ঠপোষক ঠিক করেছি। এখন চুড়ান্ত করা হবে সম্প্রচারক। এখনো অবশ্য প্রচার স্বত্ব ও আরো অনেক কিছু চুড়ান্ত করার বাকী রয়েছে। শিঘ্রই এগুলো শেষ করা হবে।
টুর্নামেন্টে অংশগ্রহন করতে যাওয়া দলগুলোর নাম হচ্ছে- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com