মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৮.১০ পিএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে । গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। এতে ১৯৫০ ডলার ছাড়িয়ে গেছে প্রতি আউন্স স্বর্ণের দাম।

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও চলতি সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এটি নিশ্চিত করেছেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮৭৮ ডলার। দফায় দফায় বেড়ে সপ্তাহে শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ১৯৫১ দশমিক ৭০ ডলার। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৭৩ ডলার বা ৩ দশমিক ৯৩ শতাংশ।

এর মাধ্যমে দুই মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। সেই সঙ্গে গত জুলাইয়ের পরে এই প্রথম এক সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ বাড়ল। আমেরিকার নির্বাচন নিয়ে এক ধরনের উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে। ডলারের দরপতন হয়েছে। এ কারণে হঠাৎ করে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার এটিই একমাত্র প্রধান কারণ।

তিনি বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে। দুই-একদিনের মধ্যে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। নতুন করে প্রতি ভরিতে স্বর্ণের দাম আড়াই হাজার টাকার মতো বাড়ানো হতে পারে।

এদিকে স্বর্ণের দামের বড় উত্থানের সঙ্গে বিশ্ববাজারে রূপার দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে ৮ দশমিক শূন্য ৬ শতাংশ দাম বেড়ে প্রতি আউন্স রূপার দাম হয়েছে ২৫ দশমিক ৫৩ ডলার। এর মাধ্যমে গত আগস্টের পর এই প্রথম এক সপ্তাহে রূপার দাম ৮ শতাংশের ওপরে বাড়ল।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, মহামারি করোনাভাইরাসের মধ্যে চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দফায় দফায় দাম বেড়ে আগস্টের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৪ ডলারে উঠে যায়।

বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার প্রেক্ষিতে ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম রেকর্ড ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৩১৮ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়।

তবে ৭ আগস্ট থেকে পতনের কবলে পড়ে উঠতে থাকা স্বর্ণের দাম ১১ আগস্ট এসে বড় পতন হয়। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১১২ ডলার পর্যন্ত কমে যায়। এরপরও চলতে থাকে স্বর্ণের দরপতনের ধারা। এতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে ১৮’শ ডলারের কাছাকাছি চলে আসে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম পতনের মধ্যে পড়ায় গত ২৫ সেপ্টেম্বর দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। সে সময় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার মধ্যেই ইউরোপজুড়ে শুরু হয় করোনার দ্বিতীয় ধাপ। এতে বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। ১৯’শ ডলারের নিচে নেমে যাওয়া স্বর্ণের দাম আবার ১৯’শ ডলার ছাড়িয়ে যায়।

বিশ্ববাজারে দাম বাড়ায় ১৫ অক্টোবর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়। এ দফায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৪৪৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com