সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

পোষা টিয়া তার পালকের প্রাণ বাঁচাল

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১২.২৯ এএম
  • ৫০১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার এক ব্যক্তির পোষা টিয়া পালকের প্রাণ বাঁচাল । ব্রিসবেনে এক ব্যক্তিকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল তার পোষা টিয়া। শুধু তাই নয়, দমকল কর্মীদের বক্তব্য, ওই টিয়ার জন্য আগুন অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়েনি। অনেক আগে নেভানোর কাজ শুরু করা গিয়েছে।

ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েন। বুধবার তাঁর বাড়িতে আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার।

অ্যান্টন জানিয়েছেন, তিনি প্রথমে কিছু বুঝতেও পারেননি। কারণ, তখনও স্মোক অ্যালার্ম বাজতে শুরু করেনি। কিন্তু তাঁর পোষা টিয়া ‘এরিক’ ধোঁয়ার গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করে। বার বার ‘অ্যান্টন’, ‘অ্যান্টন’ বলে ডাকতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় তাঁর। বুঝতে পারেন খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি এরিককে নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ির পিছনে গিয়ে তিনি দেখেন ঘর থেকে ধোঁয়া বার হচ্ছে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ইন্সপেক্টর ক্যামেরন থমাস বলেন, “বুদ্ধিমান টিয়া পাখিটির অ্যান্টন, অ্যান্টন চিৎকারই দু’জনের প্রাণ বাঁচিয়ে দিল। স্মোক ডিটেক্টর কাজ করার আগেই টিয়াটি বুঝতে পেরে যায় কোথাও আগুন লেগেছে।   সময় মতো দমকল পৌঁছে যাওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে বলে জানিয়েছেন থমাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com