বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ ১৫ জন আটক

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ৫.০৫ পিএম
  • ৮০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।
হিযবুতের আঞ্চলিক প্রধান এরশাদ চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।
আটককৃত অন্যান্যরা হলেন, আফজাল হোসেন আতিক (৩৫), আজিমুদ্দিন (৩১), আব্দুল¬াহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), লোকমান গণি (২৯), নাজমুল হুদা (২৭), মোহাম্মাদ করিম (২৭), ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. আজিমুল হুদা (২৪), আব্দুল¬াহ আলমুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), মো. সম্রাট (২২) ও ওয়ালিদ ইবনে নাজিম (১৮)।
অভিযানে ১৩ জনকে চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় বৈঠকরত অবস্থায় এবং ২ জনকে বায়েজিদ থানা এলাকার বাসা থেকে আটক করা হয়।
অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com