সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৮.১২ পিএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোতে ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, ইসলামের নবী (সা.)-এর অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে, খবর আনাদুলু এজেন্সির।

দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র, রাশিয়ায় দুই কোটির বেশি মুসলিম বাস করে। রাশিয়ায় বেশির ভাগ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী হওয়ায় দেশটির প্রধান ধর্ম হলো খ্রিস্টধর্ম। আমাদের দেশের স্বতন্ত্রতা এর বহু-জাতিগত এবং বহু-ধর্মীয় প্রকৃতিতে স্পষ্টভাবে রয়েছে এবং সব ধর্ম একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধায় বসবাস করে।

সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন।

ম্যাক্রোঁ এক বক্তব্যে ঘোষণা করেন, ফ্রান্সে ইসলামের নবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে। তার এ বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত ও ইরানসহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com