সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ৭.৪০ পিএম
  • ৫০১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘন্টা বাজিয়ে ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
স্থানীয় সময় আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে ভিভিআইপি গ্যালারিতে রক্ষিত ঘন্টা বাজিয়ে ভারতে প্রথম দিবা-রাত্রির এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ উদ্বোধন করেন তাঁরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খেলার আগে দুই দেশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি,ভারতের ক্রিকেট কিংবদন্তী শচিন তেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র সভাপতি সৌরভ গাঙ্গুলি সহ ভারত এবং বাংলাদেশের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী উভয় দেশের খেলোয়াড়বৃন্দ এ সময় মাঠে উপস্থিত ছিলেন।
গোলাপি বলে প্রথমবারের মত পাচ দিনের টেস্ট ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে যেন পুরো ইডেন গার্ডেনকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। ফেয়ার প্লে প্ল্যাকার্ডবাহী শিশুর থেকে শুরু করে স্কোর বোর্ড এমনকি ম্যাচের টস কয়েনটিও গোলাপি বর্ণের ছিল।
বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রী পরে প্রথম সেশনের খেলা উপভোগ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে প্রধানমন্ত্রী ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে পৌঁছলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশনের খেলা দেখার পর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট এ্যাসোসিয়েশন আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।
প্রধানমন্ত্রী রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে এগারোটায় ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর আগে বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com