সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মালয়েশিয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাজা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ২.১৯ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের করা অনুরোধ রবিবার নাকচ করে দিয়েছেন দেশটির রাজা আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ।

এদিকে, পার্লামেন্ট স্থগিত রাখা নিয়ে মুহিউদ্দিনের পরিকল্পনা দেশজুড়ে সমালোচনা তৈরি হয়েছে। ক্ষমতায় থাকার জন্য একে অগণতান্ত্রিক পদক্ষেপ বলেও তীব্র সমালোচনা করা হচ্ছে।

রাজ প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মহামারির কারণে মালয়েশিয়ায় বা দেশটির কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন আছে বলে মনে করছেন না রাজা আবদুল্লাহ সুলতান।

এ আদেশ জারির কয়েক ঘণ্টা পরে মুহিউদ্দিন বলেন, রাজার সিদ্ধান্তের ব্যাপারে অবগত আছে মন্ত্রিসভা এবং এ আদেশ নিয়ে আরও আলোচনা হবে।

অধ্যাদেশ অনুযায়ী, দেশ পরিচালনায় মালয়েশিয়ার রাজা প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং তা আদালতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।

দেশটিতে সংস্কারবাদী জোট গঠন নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর গত মার্চে মালয়েশিয়ার ক্ষমতায় আসেন মুহিউদ্দিন। তবে, সংসদে মাত্র দুটি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই নড়বড়ে অবস্থানে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com