শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

শেখ রাসেল ইন্টারন্যাশাল এয়ার রাইফেল টুর্নামেন্ট ২০২০ শুরু

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৮.৩৪ পিএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

শুরু হলো ‘শেখ রাসেল ইন্টারন্যাশাল এয়ার রাইফেল টুর্নামেন্ট ২০২০’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত দুই দিন ব্যপি এ টুর্মেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ের আছে অপার সম্ভাবনা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সাফল্য এই ফেডারেশনটির। এখন পর্যন্ত এ ডিসিপ্লিন থেকে দক্ষিণ এশিয়ান গেমসে সর্বোচ্চ ২২টি সোনার পদক এসেছে। এছাড়া কমনওয়েলথ গেমসে আছে আরও দুটি সোনার পদক। তাই শুটিং এর সোনালি অতীতকে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময়ে শুটারদের উন্নত প্রশিক্ষণ দিতে টোকিও অলিম্পিকের আগেই বিদেশ থেকে দক্ষ কোচ আনা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
আগামীকাল রোববার বেলা ২টায় অনলাইনে এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার শুটাররা অংশ নেবেন। প্রতিটি দেশ থেকে একজন পুরুষ ও একজন নারী শুটার টর্ুামেন্টে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পুরুষ বিভাগে আব্দুল্লাহেল বাকি ও নারী বিভাগে সৈয়দা আতকীয়া হাসান।
৬০ রাউন্ডের এ প্রতিযোগিতায় শীর্ষ জুটিকে ১০০০, দ্বিতীয় স্থান অজর্নকারী জুটিকে ৭০০ এবং তৃতীয় স্থান অর্জনকারী জুটিকে ৫০০ মার্কিন ডলার প্রাইজমানি দেয়া হবে।
বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম ও বিকেএসপির মহাপরিচালক রাশীদুল হাসান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com