মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল আটক ও ৬ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৮.২২ পিএম
  • ৪২০ বার পড়া হয়েছে

মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিন পর্যন্ত ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল আটক ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরে স্থাপিত মা ইলিশ সংরক্ষণ অভিযান সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ বাস্তবায়নে গতকাল শুক্রবার পর্যন্ত দেশের ৮টি বিভাগে ৪৪২টি মোবাইল কোর্ট ও ৩০৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে কোটি ১৩ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ৬৫ লক্ষ ৯৯ হাজার ২০০মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল সহ ৪৪৫ টি অন্যান্য অবৈধ জাল আটক করা হয়েছে।
এতে জানানো হয়, একই সময়ের মধ্যে অবৈধভাবে মাছ ধরার জন্য মৎস্য আইনের আওতায় ১৭৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে এবং ৬ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সময়ে ২৭৩টি মামলা করা হয়েছে এবং ৩ দশমিক ৩৬ মেট্রিক টন ইলিশ মাছ আটক করা হয়েছে বলেও জানানো হয়।
গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় করা আইনত দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com