বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, চুক্তি সই টোয়াবের ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য

ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো শুধুমাত্র বিনোদন চ্যানেল হিসেবে কাজ করতে পারবে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৬.১৪ পিএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

দেশের ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো শুধুমাত্র বিনোদন চ্যানেল হিসেবে কাজ করতে পারবে, কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)  আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন,  আইপি টিভিগুলো অন্য সবকিছু করতে পারবে কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়মিত আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত।

আমরা ইউটিউব চ্যানেল বা আইপি টিভি যেগুলো আছে সেগুলোকেও নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর সেগুলোর নিবন্ধনের কাজ শুরু করব  বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। আইপি টিভিগুলোও সংবাদ পরিবেশনের কাজটি আপাতত করতে পারবে না।

অনলাইন পোর্টালের নিবন্ধনের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি বলেন,  অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। ইতোমধ্যে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেয়া হয়েছে। বাকিগুলো সহসাই দেয়া হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে কারণ তদন্ত সংস্থা রিপোর্ট দেয়ার পরই আমরা (নিবন্ধন) দিতে পারছি। তবে এ বছরের মধ্যে বেশির ভাগ নিবন্ধন শেষ করতে পারব।

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com