সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

একক নাটক ‘জামাই নাম্বার ওয়ান’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৩.০০ পিএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী নাবিলা ইসলাম সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘জামাই নাম্বার ওয়ান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, এস কে রতন, অনামিকা প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন মো. ওমর ফারুক।
নাটকের গল্পে দেখা যাবে, মানিক স্মার্ট বুদ্ধিমান এবং খুব মেধাবী। একবার তার সাথে যে কথা বলবে সেই তার ভক্ত হয়ে যাবে। তার কথার মার পেচে ফেলে অনেক জটিল ও কঠিন সমস্যা সমাধান করে ফেলে। মানিক সব দিক থেকেই একেবারে হান্ডেড পার্সেন্ট পারফেক্ট। মানিক মাহিকে খুব পছন্দ করে। মাহি ভার্সিটি যেতে আসতে সব সময় তাকে সকালে একবার বিকালে একবার প্রপোজ করে, যতবারই মাহিকে মানিক প্রপোজ করে মাহি ততবারই বিরক্ত হয়ে মানিক কে না বলে দেয়।
কারণ মানিকের বয়স মাহির চেয়ে অনেক বেশি। এভাবেই নাটকের গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com