বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২.০৮ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

সিলেটএমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না  বলে মঙ্গলবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘সিলেট এমসি কলেজে যা ঘটেছে তা হল একটি ঘৃণ্য ও জঘন্য ঘটনা। এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।’

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।

গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তার স্বামীকে দুজন আটকে রাখেন।

আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে এ ঘটনায় দায়ের করা মামলার সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‘তদন্তের পর আদালত তাদের শাস্তি নিশ্চিত করবে।’

ধর্ষণ কেবল বাংলাদেশের সামাজিক সমস্যা নয়, অনেক দেশেই এমন ঘটনা ঘটে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশে এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। ধর্ষণকারীদের সবাই ঘৃণা করে। ’

মন্ত্রী বলেন, মাদকের সাথে জড়িত পুলিশ সদস্যরা ইতোমধ্যে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। ‘সারা বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাদের জন্য ডোপ টেস্টিং বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com