মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ডিজিটালাইজেশনের ফলে সরকারের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে:শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪৩ পিএম
  • ৪৪২ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়েছে।
তিনি আজ অনলাইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৩০টি সেবা একই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদানের কার্যক্রম সুএড়া এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় অনলাইনের মাধ্যমে আরও যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন শাহেদুল খবীর।
মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের ফলে সরকারের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে বললে ভুল হবে, সরকারের সেবাসমূহ আজ জনগণের হাতের মুঠোয়।
এসময় জুনাইদ আহমেদ পলক বলেন, যদি ই-নথির ব্যবস্থা করা না হত এবং পাঠ্য পুস্তকের ডিজিটাল কনটেন্ট তৈরি করা না হত তাহলে এত সফলভাবে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর ছিল না।
তিনি আরও বলেন, ১৮ হাজার সরকারি অফিসের সেবাসমূহ এই অ্যাপের মাধ্যমে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে সরকার।
সুএড়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব রকমের সেবা পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ প্লাটফর্মের মাধ্যমে ১৩০ রকমের সেবা প্রদান করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com