মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না : সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৩.৪৫ পিএম
  • ৪২০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিলেট এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীরা যে দলেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশ।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সভায় আজ রোববার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের নিজের বাসভবন থেকে অনলাইনে এ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অপরাধ করে কেউ পার পায়নি। তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়েছে। সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণের ঘটনায়ও প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, এ ঘটনায় কেউ যাতে ছাড় না পায়। অপরাধীরা যে দলেরই হোক, বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তারা সমালোচনা করার জন্যই নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে অংশ নিয়ে তারা পোলিং এজেন্ট দেয় না, প্রচার কার্যক্রমে অংশ নেয় না। ফলে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নৌকার প্রার্থীকে ভোট দিচ্ছে।

পাবনার উপনির্বাচনের ভোটের ফলাফলের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পাবনার উপনির্বাচনেও তা দেখা গেছে। সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com