মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

নীলফামারীতে ৭ বছরের শিশুকে বাঁশ দিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭.৫১ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে
ডেক্স নিউজঃ মামলার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কাজিহাট (তুলা ফ্যাক্টরি) সংলগ্ন। শিশু ছাইফ(৭) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় সাইকেল চালিয়ে যাওয়ার পথে একই এলাকার প্রভাবশালী নেতা মানিকের ভাতিজা, জনি (২৫) হঠাৎ সাইকেল থামিয়ে দেন এবং সাইকেল নেওয়ার চেষ্টা করে।
ঐ শিশু কান্না শুরু করেন আর বার বার বলে মাকে বলে দেব জনি কান্না থামাতে চেষ্টা করে। এক পর্যায়ে কান্না না থামলে বাঁশ দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে জনি, আঘাতে শিশুর চিৎকার শুনে তার মা আফরোজা বেগম দৌড়ে এসে শিশুকে কোলে তুলে নেয়।
শিশুর ঐ অবস্থা দেখে এক পর্যায়ে কথা কাটা কাটিতে শিশুর মা আফরোজা বেগম বলেন আমার এতো টুকু শিশু তোদের কি ক্ষতি করেছে? কেন তোরা আমার অবুঝ বালক কে হত্যা চেষ্টা করলি,মা আফরোজা বলেন তোদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবে।
একথা বলার সাথে সাথে এলাকার প্রভাবশালী নেতা মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাস বাহিনীরা আফরোজা বেগমকে এলোপাতাড়িভাবে মারধর করেন ।
একপর্যায়ে এলাকা জনগণ এগিয়ে আসেন সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করেন, ৭ বছরের শিশু ও মা আফরোজাকে স্থানীয় পল্লী চিকিৎসা করান,সুস্থ হয়ে আফরোজা বাদী হয়ে এলাকার সন্ত্রাস ও প্রভাবশালী নেতা, মানিক সহ ৮/১০ জনকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে। যার মামলা নম্বর ১০/১৫২-২০ইং তাং মামলা দায়েরের পর পরই মামলা তুলে না নিলে মানিকের সন্ত্রাসী বাহিনীরা বাদীকে হত্যার হুমকি অব্যাহত রেখেছে।
এমতাবস্থা আফরোজার পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছেন,আফরোজার পরিবারকে দিনের পর দিন হুমকির মুখে রাখছেন মানিকের সন্ত্রাসী বাহিনী,বাদী আফরোজা মামলা তুলে না নিলে মানিকের বাহিনী বাদীনির বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা সহ বাদীনির মান সম্মান ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
এবং ন্যায় বিচার পাওয়ার জন্য বাদীনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হায়দার কাজীর কাছে গেলে হায়দার কাজী বাদিনীকে কুপ্রস্তাব দেয়, কু- প্রস্তাবে রাজি না হলে কাউন্সিলর ও মানিক, আফোরোজা তার পরিবারকে মার ধর করে।
মানিকসহ তার সন্ত্রাস বাহিনী এলাকায় খুন গুম ডাকাতি চুরি ছিনতাই জুলুম নির্যাতন চাঁদাবাজি করে বেড়াচ্ছেন, এদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না, সন্ত্রাসীদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ উঠেছেন, যদি এদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন তাহলে তাদেরকে মিথ্যা মামলা হামলার হুমকি দেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পুরো বিষয়টি নিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে জানতে চাইলে তিনি মামলার কথা স্বীকার করে বলেন, আসামিরা আদালত থেকে জামিনে আছেন। পরবর্তীতে কোনো অভিযোগ পাইনি যদি কোন অভিযোগ পাই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com