মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বগুড়ায় স্কুলছাত্রীকে অপহরণের ১ মাস পর আশুলিয়া থেকে উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১.৩৪ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

বাল্যবিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বগুড়ার ধুনট উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর গাজিপুরের আশুলিয়া উপজেলার জিরাবো এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় ওই বাসা থেকে স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি ধুনট উপজেলার ছোট চিকাশি গ্রামের রোমজান আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯) ও তার দুলাভাই একই গ্রামের কটু মোল্লার ছেলে তাহেরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ছোট চিকাশি গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। একই গ্রামের তরিকুল ইসলামের সাথে ওই কিশোরীর বিয়ের প্রস্তাব দেয়া হলে, বিয়ের বয়স না হওয়ায় বিয়েতে অসম্মতি জানায় ছাত্রীর বাবা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে তরিকুল ও তার পরিবারের লোকজন।

গত ২২ আগষ্ট সন্ধ্যার দিকে ওই স্কুলছাত্রী প্রতিবেশী চাচার বাড়িতে যাওয়ার সময় তরিকুল ও তার পরিবারের লোকজন স্কুলছাত্রীকে একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরেরদিন স্কুলছাত্রীর বাবা থানায়  লিখিত অভিযোগ দেন। অভিযোগটি ১৪ সেপ্টেম্বর থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে তরিকুল ইসলাম ও তার বাবা রোমজান আলীসহ পাঁচজনকে আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেপ্তারকৃত আসামি তরিকুল ও তাহেরুলকে বৃহস্পতিবার দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে ও অপহৃত স্কুলছাত্রীর জবাবন্দী রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com