সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গাইবান্ধায় রেজিষ্ট্রি অফিসের সামনে রড সিমেন্ট ব্যবসায়ী শাহজাহান এর খামখেয়ালী পনায় নির্মাণ ২ শ্রমিক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮.১৯ পিএম
  • ৪৭১ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধা শহরে চারলেন প্রকল্পের অধিগ্রহনকৃত জায়গায় শহরের ডিবি রোডের রেজিষ্ট্রি অফিসের সামনে শাহজাহান মিয়া পথচারীদের নিরাপত্তার ব্যবস্থা না করে বিল্ডিং ভাঙ্গার সময় আজাদ (৪৫) নামে এক শমিক ও অজ্ঞাতনামা এক পথচারি নিহত হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের চৌডাঙ্গি বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের সামনে শাহজাহান মিয়ার নামের ব্যক্তির রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বিল্ডিং ভাঙ্গার সময় দুপুর ১টার দিকে দেয়াল এর বীম ধ্বসে পড়ে। এসময় চাপা পড়ে নির্মান শ্রমিক আজাদ ঘটনাস্থলে নিহত হয়।
এ সময় অপর অজ্ঞাত পথচারী গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।
পরে জেলা প্রশাসক মো: আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোকান ঘর ভাঙ্গার বিষয়ে পথচারীদের নিরাপত্তার ব্যাবস্থার বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক “মো: আব্দুল মতিন” এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, পথচারীদের নিরাপত্তার ব্যবস্থা করে দোকান ঘর ভাঙ্গতে আমি দোকান মালিকদেরকে নির্দেশ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com