শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

পাঁচ বছর পর সিনেমায় রোমানা স্বর্ণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১.১৮ পিএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রায় পাঁচ বছর আগে বড়পর্দায় হাজির হয়েছিলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। তন্ময় তানসেনের ‘রানআউট’ ছবিতে তিনি জুটি বাঁধেন সজলের সাথে।
ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। দীর্ঘ বিরতির পর ফের সিনেমায় ফিরছেন এ অভিনেত্রী। সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে স্বর্ণা ফিরছেন সিনেমায়। রোমানা স্বর্ণা বলেন, কয়েকদিন আগেই পরিচালকের সাথে আমার কথা হয়েছিলো। ছবিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।
বিশেষ চরিত্র বলেই কাজটি হাতে নিয়েছি। আশা করছি চমৎকার একটি কাজ হবে।
তিনি আরও বলেন, প্রায় ছয় মাস ঘরবন্দী সময় কেটেছে। মাঝে অল্প কয়েকটি কাজে অংশ নিয়েছি। আবার নতুনভাবে ক্যামেরার সামনে ফিরতে পারছি বলে ভালো লাগছে। স্বর্ণা জানালেন আসছে ২ অক্টোবর থেকে রাজবাড়ীতে ‘বীরত্ব’ সিনেমাটির শুটিং শুরু হবে। ‘বীরত্ব’ ছবিতে রোমানা স্বর্ণা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইমন, নিশাত নাওয়ার সালওয়া, নিপুণ, আহসান হাবিব নাসিম, বড়দা মিঠু প্রমুখ। মাঝে ‘দ্বিতীয় লিঙ্গ’ শীর্ষক একটি সিনেমায় স্বর্ণা কাজ করেন।
সে ছবির কাজ এখনও অসমাপ্ত বলে জানালেন তিনি। আরও কিছু কাজ নিয়ে কথাবার্তা চললেও এখনই বিস্তারিত জানাতে নারাজ এ অভিনেত্রী। উল্লেখ্য, বর্তমানে রোমানা স্বর্ণা ব্যস্ত আছেন সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’ নাটক নিয়ে।
স্বর্ণা অভিনীত সহীদ উন নবির ‘আমাদের সংসার’ অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জে সাড়া ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com