মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কর্মকান্ডের প্রেজেন্টেশন প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯.১৯ পিএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত একটি উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনাটি প্রত্যক্ষ করেন।
জাতীয় সংসদ ভবন সূত্র জানায়, বর্তমানে সংসদ সচিবালয়ে ১৩২১ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছেন। কিন্তু বর্তমান ভবন কাঠামোতে তাঁরা স্থান সংকুলানের সমস্যায় রয়েছেন।
প্রেস সচিব বলেন, এমতাবস্থায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার ৫২ হাজার ৯৭ স্কয়ার ফিট জায়গাকে কাজে লাগানোর জন্য এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপস্থাপন করা হয়।
পাশাপাশি, সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশায় থাকা অন্যান্য অনির্মিত স্থাপনাসমূহ সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ইহসানুল করিম বলেন, সংসদের মূল ভবন, এমপি হোষ্টেল এবং পাঁচটি ন্যাম ভবনের সংস্কারের বিষয়েও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের উন্নয়নকার্যে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা ও প্রদান করেন, জানান প্রেস সচিব ।
জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী,চিফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী,আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ এমপি, স্থাপত্যকলা বিভাগের প্রধান স্থপতি এএসএম আমিনুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com