মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

রিজেন্টের সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯.১৫ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল হাসানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে আজ এ মামলা করা হয়েছে।
দুদকের প্রধান কার্যারয়ের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদি হয়ে এ মামলা করেন।
এরআগে বুধবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে মামলা অনুমোদনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের গঠিত তিন সদস্যের অনুসন্ধান টিমের অনুসন্ধান শেষে সংস্থার অনুমোদনক্রমে আজ এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং একই অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ^াসভঙ্গের মাধ্যমে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সম্পাদন ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করে অবৈধ পারিতোষিক বাবদ রোগী প্রতি ৩ হাজার ৫শ’ টাকা হিসেবে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬, হাজার ৫শ’ টাকা আত্মসাৎ এবং রিজেন্ট হাসপাতালের জন্য চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দের বিষয়ে ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণের অভিযোগে মামলাটি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com