মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে:তথ্যমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪১ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে, তাই স্বাস্থ্যবিধি আমাদের সবার মেনে চলা প্রয়োজন।

বুধবার সচিবালয়ে করোনা ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা অতীতে বা করোনা শুরুতে যেমন সতর্ক ছিলাম, এখনও একই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। তবে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার আরো কম হতো, যদি দেশের মানুষ ব্যাপক হারে পরীক্ষা করতো।’

‘আমরা করোনা মোকাবিলা করার ক্ষেত্রে অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও আমরা অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছি,।

ড. হাছান বলেন, ‘করোনা কখন যাবে আমরা সেটা কেউ জানি না। শীতকালে সেটি বাড়ার আশংকা রয়েছে। আমরা দেখেছি ডিসেম্বরে যখন করোনা দেখা দিয়েছিল তখন যে সমস্ত দেশে শীত ছিল বেশি, সে সকল দেশে বেশি মানুষ মারা গেছে। সুতরাং শীতকালে করোনা বাড়ার বেশি আশংকা রয়েছে। যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এব্যাপারে জনগণকে ওয়াকিবহাল করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমিও অনুরোধ জানাবো আমরা যেন এই ধারণায় না থাকি যে, করোনা চলে গেছে। মনে রাখতে হবে করোনা আছে এবং সেটা শীতকালে বাড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com