মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কুমিল্লায় তিশা প্লাস পরিবহনের বাসের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-২

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪৫ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

কুমিল্লায় তিশা প্লাস পরিবহনের একটি বাসের ভেতরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বাসচালক আরিফ হোসেন সোহেল ও হেলপার বাবু শেখের মঙ্গলবার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে কুমিল্লার আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার আদালতে হাজির করে ২জনের সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে ঘটনার আটদিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার অন্যতম আসামি বাসের সুপারভাইজার আলম।

ওই তরুণীর মা বলেন, ‘দুদিন চিকিৎসার পর তাকে (ভিকটিম) বাড়ি নিয়ে এসেছি। তবে এখনো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সে ভয়ে ভয়ে দিন পার করছে।

এসময় ধর্ষক আলমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সকল নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপর আসামি আলমকে গ্রেপ্তার করতে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।’

প্রসঙ্গত, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওই তরুণী (১৬) গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে তিশা প্লাস পরিবহনের একটি বাসযোগে কুমিল্লা শহরের শাসনগাছার উদ্দেশ্যে রওনা করেন।

ওই তরুণী বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে শাসনগাছা বাস স্টেশনে তাকে নামিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। তবে তারা তরুণীকে নগরীর শাসনগাছায় না নামিয়ে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেয়ার পর কৌশলে বাসটি জেলা সদরের অদূরে সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোডের আল-শাকিল হোটেলের সামনে নিয়ে যায়।

সেখানে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে বাসের দরজা-জানালা বন্ধ করে দিয়ে ওই তরুণীকে হেলপার বাবু শেখ, চালক আরিফ হোসেন সোহেল ও সুপারভাইজার আলম মিলে ধর্ষণ করে। পরে ওই তরুণীকে পদুয়ার বাজার এলাকায় বাবু শেখের বসতঘরে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়। সকাল ৬টার দিকে অসুস্থ অবস্থায় তরুণীকে ঘর থেকে তাড়িয়ে দেন তারা।

এ ঘটনার পরে ভিকটিমের মা বাদী হয়ে ওইদিন রাতেই তিনজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com