সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭.৪১ পিএম
  • ৫৪১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজন করছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।

কানাডিয়ান ইউনিভার্সিটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহের।

আগামী ২৭ সেপ্টেম্বর হোটেল লা মেরিডিয়ানে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খালিফা আল নাহিয়ান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ।

টুর্নামেন্টে ৭৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে ৪৯ জন বাংলাদেশের। ১৫টি দেশ থেকে অংশ নিচ্ছেন বাকি ২৫ জন দাবাড়ু।

আজ মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী  বলেন, ‘দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ বিশাল এই টুর্নামেন্ট আয়োজনে আমাদের সুযোগ করে দিয়েছেন। ভবিষ্যতে এমন আরো টুর্নামেন্টের আয়োজন করতে চাই আমরা।’

টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ছয় হাজার মার্কিন ডলার। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক  সাহাব উদ্দিন শামিম বলেন, ‘টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর জন্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথন আনন্দকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। আশা করছি আমরা সফল হব।’

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী নাফিজ শরাফত, দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দিপু ও ডা. শোয়েব আলম এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান সোহেল রানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com